আক্রান্ত প্রধানের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিদল
হুগলি , ১৬ মে (হি.স.) : পুরশুড়া বিধানসভার ডিহি বাতপুর এলাকায় আক্রান্ত তৃণমূল প্রধান সঞ্জয় পালের বাড়িতে শনিবার পৌঁছায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল। ভোট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির আবহে এই সফরকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয
সঞ্জয় পালের সঙ্গে কথা বলছেন তৃণমূলের প্রতিনিধিদল


হুগলি , ১৬ মে (হি.স.) : পুরশুড়া বিধানসভার ডিহি বাতপুর এলাকায় আক্রান্ত তৃণমূল প্রধান সঞ্জয় পালের বাড়িতে শনিবার পৌঁছায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল। ভোট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির আবহে এই সফরকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট-পরবর্তী সময়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন তৃণমূলের স্থানীয় প্রধান সঞ্জয় পাল। সেই ঘটনার পর তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নিতেই এদিন প্রতিনিধিদল তাঁর বাড়িতে যায়। প্রতিনিধি দলের সদস্যরা আক্রান্ত প্রধানের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য নেন।

তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক সন্ত্রাস ও ভয় দেখিয়ে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। দলের কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূল সবসময় তাঁদের পাশে থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande