প্রথম খেলায় কর্ণাটককে ২-১ গোলের ব্যবধানে হারাল বাংলার ফুটবলাররা
কলকাতা, ২ মে (হি. স.) : অনূর্ধ্ব - ২০ জাতীয় ফুটবল (পুরুষ) স্বামী বিবেকানন্দ কাপের প্রথম খেলায় কর্ণাটককে ২-১ গোলে হারিয়ে বাংলার জয়। বাংলার জয়যাত্রা। প্রথম খেলাতেই বাংলার ফুটবলাররা অনায়াসেই জয় তুলে নিতে সমর্থ হয়েছে। শনিবার সকালের দিকে এই জয়। ছত
ছত্তিশগড়ের নারায়ণপুরে বাংলা ও কর্ণাটক সাক্ষাৎ


কলকাতা, ২ মে (হি. স.) : অনূর্ধ্ব - ২০ জাতীয় ফুটবল (পুরুষ) স্বামী বিবেকানন্দ কাপের প্রথম খেলায় কর্ণাটককে ২-১ গোলে হারিয়ে বাংলার জয়। বাংলার জয়যাত্রা। প্রথম খেলাতেই বাংলার ফুটবলাররা অনায়াসেই জয় তুলে নিতে সমর্থ হয়েছে। শনিবার সকালের দিকে এই জয়। ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ মিশন আশ্রম মাঠে প্রথম খেলায় ২-১ গোলের ব্যবধানে কর্ণাটক'কে হারিয়ে দিয়েছে বাংলা। এদিন বাংলার হয়ে জয়সূচক গোল দুটি করে - তনবির দে ও প্রভাত প্রধান। ফরোয়ার্ড লাইন থেকেই উঠে গিয়ে যেমন তনবির গোল করে তেমন উইং ধরেই ছুটে গেছে বিপক্ষের শিবিরে উইঙ্গার প্রভাত। প্রসঙ্গতঃ বাংলা দল ই - গ্রুপে রয়েছে। লাক্ষাদ্বীপ এবং ওড়িশা ছাড়াও রয়েছে বাংলা ও কর্ণাটক। আগামী বুধবার ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে বাংলা দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande