
ভুবনেশ্বর, ২ মে(হি.স.):
ভুবনেশ্বরে শনিবার ১ম ইন্ডিয়ান ইনডোর ওপেন কম্বাইন্ড ইভেন্টস অ্যান্ড পোল ভল্ট প্রতিযোগিতায় কুলদীপ কুমার ৫.৪১ মিটার উচ্চতা অতিক্রম করে পোল ভল্টে একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
মধ্যপ্রদেশের ২১ বছর বয়সী ভল্টার কুলদীপ, তাঁর নিজ রাজ্যের আরেক প্রতিযোগী দেব মীনার গড়া ৫.৪০ মিটারের আগের করা জাতীয় রেকর্ডটি ভেঙে দিয়েছেন, যিনি তৃতীয় স্থান অধিকার করেন।
কুলদীপ দুর্দান্ত ফর্মে আছেন। এপ্রিলের শুরুতে তিনি জয়পুরে ৫.২৫ মিটার উচ্চতা অতিক্রম করে স্বর্ণপদক জয় করেন এবং ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেন।
ফলাফল:
সোনা- কুলদীপ কুমার (মধ্যপ্রদেশ) - ৫.৪১ মিটার
রুপো - জি রিগান (তামিলনাড়ু) - ৫.২৫ মিটার।
ব্রোঞ্জ - দেব মীনা (মধ্যপ্রদেশ) - ৫.২০ মিটার।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি