প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার ডানকুনির কাউন্সিলার
ডানকুনি, ২১ মে (হি. স) : এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পুরোনো একটি মামলায় ভোররাতে গ্রেফতার হলেন ডানকুনির তৃণমূল কাউন্সিলার সূর্য দে। ২০২১ সালের ভোট পরবর্তী অশান্তির সময় তিনি এক ব্যক্তিকে মারধর এবং হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। পুলিশ স
গ্রেফতার


ডানকুনি, ২১ মে (হি. স) : এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার পুরোনো একটি মামলায় ভোররাতে গ্রেফতার হলেন ডানকুনির তৃণমূল কাউন্সিলার সূর্য দে। ২০২১ সালের ভোট পরবর্তী অশান্তির সময় তিনি এক ব্যক্তিকে মারধর এবং হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে ওই মারধর ও হুমকির ঘটনাটি ঘটেছিল। তবে ঘটনার পর সূর্য দে-র ভয়ে দীর্ঘ দিন ওই ব্যক্তি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি। অবশেষে পালাবদলের পর সেই অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি তিনি সাহস করে ডানকুনি থানায় লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ভোররাতে পুলিশ ডানকুনি পুরসভার কাউন্সিলার সূর্য দে-কে গ্রেফতার করেছে। বাড়ি থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিনই তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande