বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার বাবা-ছেলে
আরামবাগ, ২১ মে (হি.স.) : বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গোঘাটের নবাবন এলাকায় একট
বাড়ি করাকে কেন্দ্র করে সংঘর্ষে গ্রেপ্তার বাবাও ছেলে


আরামবাগ, ২১ মে (হি.স.) : বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গোঘাটের নবাবন এলাকায় একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। অভিযোগ, পরে সেই বচসা সংঘর্ষের রূপ নিলে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

ঘটনার পর আহত পক্ষের তরফে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তুষ্ট কুন্ডু ও সৌভিক কুন্ডুকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা সম্পর্কে বাবা ও ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তুষ্ট কুন্ডু দীর্ঘদিন ধরেই বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। এলাকায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, সেদিকেও নজর রাখছে

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande