খানাকুল রাজা রামমোহন রায় কলেজে এবিভিপির বিশেষ কর্মসূচি
আরামবাগ, ২১ মে (হি.স.) : খানাকুলের রাজা রামমোহন রায় কলেজে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র উদ্যোগে বিশেষ সাংগঠনিক কর্মসূচি পালিত হল। কলেজ চত্বরে সংগঠনের পতাকা উত্তোলন ও লাগানোর পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেন এবিভিপি সদস্যরা।
রামমোহন কলেজে এবিভিপি কর্মীরা

আরামবাগ, ২১ মে (হি.স.) : খানাকুলের রাজা রামমোহন রায় কলেজে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র উদ্যোগে বিশেষ সাংগঠনিক কর্মসূচি পালিত হল। কলেজ চত্বরে সংগঠনের পতাকা উত্তোলন ও লাগানোর পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেন এবিভিপি সদস্যরা।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, এবিভিপির জেলা সভাপতি শুভঙ্কর খানের নেতৃত্বে সদস্যরা কলেজে উপস্থিত হয়ে অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই বৈঠকে কলেজের শিক্ষার পরিবেশ, পঠনপাঠনের মানোন্নয়ন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

এছাড়াও কলেজে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখা, নিয়মিত পঠনপাঠন নিশ্চিত করা এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়। এবিভিপি নেতৃত্বের দাবি, শিক্ষাঙ্গনে ইতিবাচক ও সুস্থ পরিবেশ গড়ে তুলতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে সংগঠনের অন্যান্য পদাধিকারী ও কর্মীরাও উপস্থিত ছিলেন। এবিভিপির এই উদ্যোগকে কেন্দ্র করে কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande