প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২১ মে (হি. স.) : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রাজীব গান্ধীর একটি
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ২১ মে (হি. স.) : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রাজীব গান্ধীর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি। উদ্ভাবনী ভাবনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুদূরপ্রসারী নেতৃত্বের যে উত্তরাধিকার তিনি রেখে গিয়েছেন, তা আজও ভারতকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল ভবিষ্যতের পথে এগিয়ে চলার প্রেরণা জোগায়।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর দেশের প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। মাত্র ৪০ বছর বয়সে ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। তাঁর আমলেই দেশে টেলিকম ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আধুনিকীকরণের সূচনা হয় বলে মনে করা হয়। পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী করা, ভোটদানের বয়স ২১ থেকে ১৮ বছরে নামিয়ে আনা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ভারতের ধারণাকে সামনে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করে। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নির্বাচনী প্রচারে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। তাঁর মৃত্যু ভারতীয় রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করেছিল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande