বর্ষার আগে প্রস্তুতি, আরামবাগে চার বিধায়ককে নিয়ে প্রশাসনিক বৈঠক
আরামবাগ, ২১ মে (হি.স.) : বর্ষা মরশুমের আগে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল আরামবাগ মহকুমা শাসকের দফতরে। বৃহস্পতিবার মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে আরামবাগ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের বিধায়করা উপস্থ
মহকুমা শাসকের দপ্তরে বিধায়কদের  বৈঠক


আরামবাগ, ২১ মে (হি.স.) : বর্ষা মরশুমের আগে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল আরামবাগ মহকুমা শাসকের দফতরে। বৃহস্পতিবার মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে আরামবাগ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের বিধায়করা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগ মহকুমা দীর্ঘদিন ধরেই বন্যাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। প্রতি বছর অতিবৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই পরিস্থিতির আগাম মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বন্যা মোকাবিলায় বিভিন্ন দফতরের সমন্বয়, ত্রাণ সামগ্রীর মজুত, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, নদীবাঁধের বর্তমান পরিস্থিতি, নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং জরুরি পরিষেবা সচল রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ পৌঁছে দেওয়ার পরিকল্পনাও পর্যালোচনা করা হয়।

উপস্থিত বিধায়করা তাঁদের নিজ নিজ এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তার কথা প্রশাসনের সামনে তুলে ধরেন। বর্ষাকালে সাধারণ মানুষ যাতে কোনও ধরনের দুর্ভোগের শিকার না হন, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা শুরু হওয়ার আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande