বারাসতের পোস্ট অফিসে বিশাল লাইন, ছুটে এলেন অশোক কীর্তনিয়া
বারাসত, ২৫ মে (হি.স.): সোমবার বারাসতের পোস্ট অফিসে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করার বিশাল লাইন দেখা যায়। ছুটে এলেন রাজ্যের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া। এ দিন পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী।
বারাসতের পোস্ট অফিসে বিশাল লাইন, ছুটে এলেন অশোক কীর্তনিয়া


বারাসত, ২৫ মে (হি.স.): সোমবার বারাসতের পোস্ট অফিসে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করার বিশাল লাইন দেখা যায়। ছুটে এলেন রাজ্যের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া। এ দিন পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। মানুষের হয়রানি যেন না হয়, কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া।

বারাসাতে সিএএ সংক্রান্ত কাজে এসেছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। আর সেখানে পোস্ট অফিসে বিশাল লাইন দেখে ছুটে এলেন তিনি। বারাসাতের পোস্ট অফিসে অন্নপূর্ণার ভাণ্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করতে পড়েছিল লম্বা লাইন। পোস্ট অফিসে গিয়ে সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা খাদ্যমন্ত্রীর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করাতে গিয়ে মানুষের হয়রানি যেন না হয়, সুপারিন্টেন্ডেন্টকে বলেন অশোক কীর্তনিয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande