
মেদিনীপুর, ২৫ মে (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক রমা প্রসাদ গিরি সোমবার নারায়ণগড় ব্লকে অবস্থিত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বর্তমান স্বাস্থ্য পরিষেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী, নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মণ্ডল, খড়গপুর মহকুমা শাসক জ্যোতি ঘোষ, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) নীলেন্দু দাস, নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) তিমির লেট সহ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা।
বিধায়ক হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং রোগীদের দেওয়া সুযোগ-সুবিধার পর্যালোচনা করেন। সাধারণ মানুষকে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি