
কলকাতা, ২৫ মে (হি.স.): সোমবার সকালে মানিকতলা মেন রোড এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম অরূপ ঘোষ। তিনি এপিসি রায় রোডের বাসিন্দা ছিলেন। প্রাথমিক ভাবে এটিকে খুন বলেই অনুমান করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নারকেলডাঙা থানা এলাকার মানিকতলা মেন রোডে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারকেলডাঙা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ