মহিষাদলে মন্দিরে চুরির চেষ্টা, ধৃত যুবক
মেদিনীপুর, ২৫ মে (হি.স.) : মহিষাদল রাজবাড়ি চত্বরে অবস্থিত ঐতিহাসিক গোপালজিউ মন্দিরে সোমবার চুরির চেষ্টার ঘটনা সামনে এসেছে। ভক্তদের দান করা পিতলের মূর্তি চুরির অভিযোগে এক যুবককে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলা হয়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়
মহিষাদলে মন্দিরে চুরির চেষ্টা, ধৃত যুবক


মেদিনীপুর, ২৫ মে (হি.স.) : মহিষাদল রাজবাড়ি চত্বরে অবস্থিত ঐতিহাসিক গোপালজিউ মন্দিরে সোমবার চুরির চেষ্টার ঘটনা সামনে এসেছে। ভক্তদের দান করা পিতলের মূর্তি চুরির অভিযোগে এক যুবককে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলা হয়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, প্রতিদিনের মতোই মন্দিরে পুজো চলছিল, ঠিক তখনই এক যুবককে সন্দেহজনক অবস্থায় মন্দির চত্বরে ঘোরাঘুরি করতে দেখা যায়। মন্দিরের সেবায়েতদের তার গতিবিধি দেখে সন্দেহ হয়। অভিযোগ, পিতলের মূর্তি সরানোর চেষ্টা করার সময় ওই যুবককে হাতেনাতে ধরে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, মহিষাদল রাজবাড়ি পূর্ব মেদিনীপুরের একটি ঐতিহাসিক ও প্রধান পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন প্রচুর সংখ্যায় পুণ্যার্থী ও পর্যটকরা আসেন। এই চত্বরে অবস্থিত গোপালজিউ মন্দিরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande