
কলকাতা, ২৬ মে (হি.স.): বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন— বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।উল্লেখ্য, স্যার আশুতোষ মুখোপাধ্যায় (২৯ জুন ১৮৬৪ – ২৫ মে ১৯২৪) ছিলেন একাধারে বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ ছাড়া তিনি একজন প্রখ্যাত গণিতজ্ঞও ছিলেন। তাঁর দৃঢ়চেতা মানসিকতা, আপসহীন মনোভাব ও মহান কর্মকাণ্ডের জন্য তাঁকে বাংলার বাঘ আখ্যায় ভূষিত করা হয়। বাংলার নবজাগরণ আন্দোলনেও তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তাঁকে অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার (সিআইই) উপাধিতে সম্মানিত করা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত