বেলেঘাটার একাধিক বাড়িতে পুরসভার নোটিস
কলকাতা, ২৫ মে (হি.স.): সোমবার বেলেঘাটার ইস্ট কুলিয়া রোড ও বারোয়ারিতলা রোডের একাধিক বাড়িতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে নোটিস দেওয়া হল। রবিবার থেকে এখানেই একটি বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে। সমস্ত আবাসনের প্রোমোটার তৃণমূল নেতা রাজু ন
বেলেঘাটার একাধিক বাড়িতে পুরসভার নোটিস


কলকাতা, ২৫ মে (হি.স.): সোমবার বেলেঘাটার ইস্ট কুলিয়া রোড ও বারোয়ারিতলা রোডের একাধিক বাড়িতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে নোটিস দেওয়া হল। রবিবার থেকে এখানেই একটি বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে। সমস্ত আবাসনের প্রোমোটার তৃণমূল নেতা রাজু নস্কর বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। এ দিকে যে সমস্ত বাড়িতে নোটিস দেওয়া হয়েছে, সেখানকার বাসিন্দারা আতঙ্কে ভুগছেন। তাঁদের অভিযোগ, আমরা তো টাকা দিয়ে বাড়ি কিনেছি। আমাদের দোষ কোথায়? আবার অনেকে লক্ষাধিক টাকা দিয়েও আবাসন না পেয়ে প্রতারিত হয়েছেন। তাঁরা রাজুর অফিসে এসেও কারও দেখা পাচ্ছেন না। এ দিন রাজুর অফিসের সামনে তাঁর ঘনিষ্ঠ এক যুবককে পেয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande