সোমবার সকালে উঠলো শেয়ার বাজার, ঘুরে দাঁড়ালো টাকা
মুম্বই, ২৫ মে (হি.স.): আমেরিকা-ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর এক ধাক্কায় ব্যারেল প্রতি ৯৮ ডলারের নীচে নেমে যাওয়ায় ভারতীয় শেয়ার বাজারে সোমবার অনেকটা উঠেছে। সোমবার সকালে বাজারের লেনদেনের শুরুতে সেনসেক্
শেয়ার বাজার


মুম্বই, ২৫ মে (হি.স.): আমেরিকা-ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর এক ধাক্কায় ব্যারেল প্রতি ৯৮ ডলারের নীচে নেমে যাওয়ায় ভারতীয় শেয়ার বাজারে সোমবার অনেকটা উঠেছে। সোমবার সকালে বাজারের লেনদেনের শুরুতে সেনসেক্স ৯০৮.৯৮ পয়েন্ট বেড়ে ৭৬,৩১৭.৮৫-তে পৌঁছেছে। নিফটি ২৬২.৬৫ পয়েন্ট বেড়ে ২৩,৯৭৭.৭০-এ উঠেছে।

এদিকে, গত সপ্তাহের ডলারের সাপেক্ষে ৯৭-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারতীয় মুদ্রা। সেই পর্যায় থেকে গত কয়েকটি লেনদেনে উন্নতি হয়েছে টাকার। সোমবার সকালে লেনদেনের শুরুতে ৪০ পয়সা কমে আমেরিকার মুদ্রার দাম দাঁড়িয়েছে ৯৫.২০ টাকা। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়া এবং আমেরিকা-ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনায় টাকার দাম শক্তিশালী হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande