
আরামবাগ, ২৫ মে (হি.স.): আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে সোমবার আরামবাগ পৌর মণ্ডলের সমস্ত নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে আসন্ন দিনের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি, সাধারণ মানুষের পাশে থেকে আরও নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা এবং দলকে তৃণমূল স্তর থেকে আরও শক্তিশালী করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করে কর্মীদের মধ্যে সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিধায়ক হেমন্ত বাগ বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি দলীয় নেতৃত্ব ও কার্যকর্তাদের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার আহ্বান জানান এবং উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার বার্তা দেন।
এদিনের বৈঠকে উপস্থিত সকল নেতৃত্ব ও কার্যকর্তাদের আন্তরিক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আগামী দিনের সাংগঠনিক লড়াইকে আরও শক্তিশালী করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সামনে রেখে ভবিষ্যতেও একযোগে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয় বৈঠকে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA