পুড়শুড়ায় বিজেপির অভিনন্দন সভা, সংবর্ধিত বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ, ২৫ মে (হি.স.): সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পুড়শুড়া ২ নম্বর মণ্ডলের উদ্যোগে এক বিশেষ অভিনন্দন সভার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষকে সং
অভিনন্দন সভা পুরশুরাতে


আরামবাগ, ২৫ মে (হি.স.): সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ এবং রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পুড়শুড়া ২ নম্বর মণ্ডলের উদ্যোগে এক বিশেষ অভিনন্দন সভার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

​দলীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিমান ঘোষ ৫০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের ঘটনাকেও ঐতিহাসিক বলে উল্লেখ করেন উপস্থিত নেতাকর্মীরা। সেই জয়কে স্মরণীয় করে রাখতে এবং দলের সাফল্য উদযাপনের উদ্দেশ্যে এই অভিনন্দন সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, মণ্ডল কমিটির সদস্য, কর্মী ও সমর্থকরা। ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধিত করা হয়। সভায় বক্তারা এই জয়ের জন্য সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন।

​বিধায়ক বিমান ঘোষ তাঁর বক্তব্যে সকল কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের বিশ্বাস ও সমর্থনের মর্যাদা রক্ষা করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।

​উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অভিনন্দন সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দের মতে, এই জয় আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande