পঞ্চায়েত পরিদর্শনে বিধায়ক বিমান ঘোষ, পরিষেবা স্বাভাবিক রাখার নির্দেশ
আরামবাগ, ২৫ মে (হি.স.): সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই বার্তা নিয়ে সোমবার পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ তাঁর বিধানসভা এলাকার হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন। ​স্
পঞ্চায়েত পরিদর্শনে বিধায়ক


আরামবাগ, ২৫ মে (হি.স.): সাধারণ মানুষের পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই বার্তা নিয়ে সোমবার পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ তাঁর বিধানসভা এলাকার হরিণখোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর থেকে ওই দুই পঞ্চায়েতের প্রধানরা নিয়মিত অফিসে উপস্থিত থাকছেন না বলে অভিযোগ উঠেছে। এর ফলে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রশাসনিক কাজকর্মে সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পঞ্চায়েত দু’টি পরিদর্শনে যান বিধায়ক।

​পরিদর্শনকালে তিনি পঞ্চায়েতের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষের কাজ যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। পাশাপাশি পঞ্চায়েতে আগত সাধারণ মানুষের সমস্যার কথাও শোনেন তিনি।

​বিধায়ক বিমান ঘোষ জানান, পরিস্থিতি যাই হোক না কেন, সাধারণ মানুষের পরিষেবা বন্ধ রাখা বা বিঘ্নিত করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি প্রকল্পের সুবিধা এবং প্রয়োজনীয় পরিষেবা যাতে নিরবচ্ছিন্নভাবে মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

​এদিনের এই পরিদর্শনকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে পঞ্চায়েত স্তরের পরিষেবা স্বাভাবিক রাখার ওপরই বিশেষ গুরুত্ব দেন বিধায়ক।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande