চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প, হতাহত ও ক্ষয়ক্ষতির খবর নেই
সান্টিয়াগো, ২৬ মে (হি.স.): চিলির অন্যতম প্রধান খনি অঞ্চল অ্যান্টোফাগাস্তায় সোমবার বিকেলে (স্থানীয় সময়) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এর জন্য বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী এই দেশটির বেশ কয়েকটি
ভূমিকম্প


সান্টিয়াগো, ২৬ মে (হি.স.): চিলির অন্যতম প্রধান খনি অঞ্চল অ্যান্টোফাগাস্তায় সোমবার বিকেলে (স্থানীয় সময়) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এর জন্য বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী এই দেশটির বেশ কয়েকটি খনিতে সাময়িক ভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে স্বস্তির বিষয়, এত বড় কম্পনের পরও কারওর হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সেদেশের স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে হঠাৎই কেঁপে ওঠে পুরো অ্যান্টোফাগাস্তা অঞ্চল। আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের পরপরই নিরাপত্তার কারণে খনিগুলোর কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়। কয়েকটি জায়গায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande