
ওয়াশিংটন, ২৬ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যে ইরানে ফের হামলা চালাল মার্কিন বাহিনী। সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। যদিও দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার বিবৃতিতে স্পষ্ট নয়।
আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সংঘর্ষ-বিরতি চলছে। কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা চলছে। এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মার্কিন বাহিনী জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ