বিশ্বকাপ উপলক্ষে ম্যাকটমিনেকে নিয়ে বিশেষ নোট প্রকাশ করল ব্যাংক অব স্কটল্যান্ড
এডিনবরা, ২৬মে(হি.স.): স্কটল্যান্ডের ঐতিহাসিক ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য সোমবার বিশেষ সীমিত সংস্করণের ২০ পাউন্ডের নোট প্রকাশ করেছে ব্যাংক অব স্কটল্যান্ড। এই নোটে জায়গা পেয়েছে স্কটিশ ফুটবলের নায়ক স্কট ম্যাকটমিনের দুর্
বিশ্বকাপ উপলক্ষে ম্যাকটমিনেকে নিয়ে বিশেষ নোট প্রকাশ করল ব্যাংক অব স্কটল্যান্ড


এডিনবরা, ২৬মে(হি.স.): স্কটল্যান্ডের ঐতিহাসিক ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করার মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য সোমবার বিশেষ সীমিত সংস্করণের ২০ পাউন্ডের নোট প্রকাশ করেছে ব্যাংক অব স্কটল্যান্ড। এই নোটে জায়গা পেয়েছে স্কটিশ ফুটবলের নায়ক স্কট ম্যাকটমিনের দুর্দান্ত বাইসাইকেল কিক, যা ডেনমার্কের বিপক্ষে হ্যাম্পডেন পার্কে করা হয়েছিল।

বিশ্বকাপ নিশ্চিত করার এই মুহূর্তটি স্কটল্যান্ডের জন্য ছিল ঐতিহাসিক। ১৯৯৮ সালের পর অর্থাৎ দীর্ঘ ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পায় তারা।সেই জয়ের ম্যাচে স্কটল্যান্ড ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে চূড়ান্ত সাফল্য নিশ্চিত করে।

নতুন এই নোটের নকশায় ঐতিহ্যবাহী স্কটিশ মুদ্রার বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক ফুটবল থিম যুক্ত করা হয়েছে। নোটটির কেন্দ্রে রাখা হয়েছে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ম্যাকটমিনেকে, যার সেই গোল পুরো ক্যাম্পেইনের অন্যতম প্রতীক হয়ে উঠেছে।

ব্যাংক অব স্কটল্যান্ড জানিয়েছে, মাত্র ১০০টি এই স্মারক নোট তৈরি করা হয়েছে। এর মধ্যে কিছু নিলাম, র্যাফেল এবং এডিনবার্গ ও গ্লাসগোতে আয়োজিত বিশেষ ফ্যান ইভেন্টের মাধ্যমে বিতরণ করা হবে।

এই উদ্যোগের একটি মানবিক দিকও রয়েছে। এই প্রকল্প থেকে সংগৃহীত অর্থ দান করা হবে 'ক্রাইসিস স্কটল্যান্ড'-এ, যা স্কটল্যান্ডে গৃহহীনদের সহায়তায় কাজ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande