
কলকাতা, ২৬ মে (হি. স.) : বাংলার সিনিয়র ক্রিকেট টিমের প্রধান কোচ এর দায়িত্বে লক্ষীরতন শুক্লা। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ লিখেছেন, বাংলার সিনিয়র ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়ায় লক্ষ্মীরতন শুক্লাকে জানাই আন্তরিক অভিনন্দন।
আপনার নির্দেশনায় বাংলার ক্রিকেট দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে—দুবার সেমিফাইনালে এবং একবার ফাইনালে জায়গা করে নিয়েছে। আমরা আশা করি, আপনার নেতৃত্বে বাংলার ক্রিকেট আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত