চাকরি হারালেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ আল্লেগ্রি
মিলান, ২৬ মে(হি.স.):রবিবার কাইয়ারির বিপক্ষে মরসুমের শেষ ম্যাচে হারের চড়া মূল্য দিতে হয়েছে এসি মিলানকে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে দলটি। আসর শেষ হওয়ার পরদিন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে ছাঁটাই করেছে তারা। ২০১০ থেকে ২০১৪ সাল পর
চাকরি হারালেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ আল্লেগ্রি


মিলান, ২৬ মে(হি.স.):রবিবার কাইয়ারির বিপক্ষে মরসুমের শেষ ম্যাচে হারের চড়া মূল্য দিতে হয়েছে এসি মিলানকে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে দলটি। আসর শেষ হওয়ার পরদিন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে ছাঁটাই করেছে তারা। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন আল্লেগ্রি।

মিলান সোমবার এক বিবৃতিতে অভিজ্ঞ কোচকে বিদায় করার খবর জানায়। আগামী মরসুমে ক্লাবের ফুটবলকে ঢেলে সাজাতে আল্লেগ্রির পাশাপাশি কয়েকজন জ্যেষ্ঠ নির্বাহীকেও ছাঁটাই করেছে মিলান।

সেরি আর দ্বিতীয়ভাগ একদমই ভালো যায় নি মিলানের।শেষ পাঁচ ম্যাচে কেবল একটিতে জয় পাওয়া মিলান ৭০ পয়েন্ট নিয়ে হয় পঞ্চম।

সোমবার এক বিবৃতিতে মিলান জানিয়েছে, পরবর্তী কোচের নাম যথাসময়ে জানাবে তারা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande