কাঠমান্ডুতে ১০ জুন ‘এভারেস্ট সামিটার্স সামিট’, সম্মানিত হবেন ১৭৬ জন পর্বতারোহী
কাঠমান্ডু, ২৬ মে (হি. স.) : নেপালে আগামী ১০ জুন অনুষ্ঠিত হতে চলেছে ‘এভারেস্ট সামিটার্স সামিট’-এর দ্বিতীয় সংস্করণ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা ২৬টি দেশের মোট ১৭৬ জন পর্বতারোহীকে এ বার বিশেষ পদক ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হবে। মঙ
কাঠমান্ডুতে ১০ জুন ‘এভারেস্ট সামিটার্স সামিট’, সম্মানিত হবেন ১৭৬ জন পর্বতারোহী


কাঠমান্ডু, ২৬ মে (হি. স.) : নেপালে আগামী ১০ জুন অনুষ্ঠিত হতে চলেছে ‘এভারেস্ট সামিটার্স সামিট’-এর দ্বিতীয় সংস্করণ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা ২৬টি দেশের মোট ১৭৬ জন পর্বতারোহীকে এ বার বিশেষ পদক ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হবে।

মঙ্গলবার ‘এভারেস্ট অ্যালায়েন্স নেপাল’-এর সভাপতি সুদর্শন নেপাল জানিয়েছেন, আয়োজক সংস্থা এভারেস্ট অ্যালায়েন্স নেপাল এবং নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “গত বছর থেকেই এভারেস্ট জয়ী পর্বতারোহীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল। প্রথম সংস্করণের বিপুল সাফল্যই এই আয়োজনের গুরুত্ব ও ব্যাপ্তিকে স্পষ্ট করে দিয়েছে। এটি এখন আর শুধু নেপালের অনুষ্ঠান নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে পরিণত হয়েছে। এ বার নেপাল সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ও সমন্বয় পাওয়ায় আমরা আরও উৎসাহিত।”

আয়োজকদের বক্তব্য, হিমালয়ের ভবিষ্যৎ রক্ষায় ঐক্যবদ্ধ বার্তা পৌঁছে দেওয়া এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ সগরমাথা তথা মাউন্ট এভারেস্ট আরোহনকারী পর্বতারোহীদের অসামান্য সাহস, দক্ষতা ও অবদানের স্বীকৃতি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তাঁদের বিশ্বাস, এর ফলে আন্তর্জাতিক স্তরে নেপালের পার্বত্য পর্যটনের মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং দুঃসাহসিক অভিযাত্রীদের সম্মানও নতুন মাত্রা পাবে।

এ বারের অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের উপস্থিত থাকার কথা রয়েছে। সকালে আয়োজিত ‘সামিটার্স ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পর্বতারোহীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে প্রভাতফেরি এবং পর্বতারোহী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন নেপালের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহণমন্ত্রী খড্গরাজ পৌডেলের হাতে হওয়ার কথা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande