সল্টলেকে স্ট্রংরুমের সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ
বিধাননগর, ৩ মে (হি. স.): তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ঘিরে রবিবার ভোর রাতে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের বিধান নগর কলেজ চত্বর। তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে শুরু হয় তুমুল উত্তেজনা, যা পরে হাতাহাতির পরিস্থিতিতে পৌঁছয়।
পুলিশের লাঠি চার্জ


বিধাননগর, ৩ মে (হি. স.): তিনটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম ঘিরে রবিবার ভোর রাতে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের বিধান নগর কলেজ চত্বর। তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা থেকে শুরু হয় তুমুল উত্তেজনা, যা পরে হাতাহাতির পরিস্থিতিতে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপির ট্রেঞ্চ বা নির্দিষ্ট শিবিরের মধ্যে জোর করে তৃণমূলের দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকলে ঘটনাস্থলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ও বিধাননগর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। প্রথমে পুলিশ মাইকিং করে উভয় পক্ষকে শান্ত থাকার আবেদন জানায়। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় পরে লাঠিচার্জ করা হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া, বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং রাজারহাট নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও স্ট্রংরুম চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande