
কলকাতা, ৩ মে (হি.স.): পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার, ভোট গণনার দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ওই দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিভিন্ন জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। এই বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ