গত একমাসে ১,১৩৫টি রেক আনলোড এনএফ রেলের
গুয়াহাটি, ৫ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গত এপ্রিলে পণ্য সামগ্রী আনলোডিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে শক্তিশালী অবস্থান নিয়ে গত মাসে সমগ্র জোনে মোট ১,১৩৫টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। আজ মঙ্গলবার এক প্রেস বার্
পণ্য সামগ্রী আনলোডিং


গুয়াহাটি, ৫ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গত এপ্রিলে পণ্য সামগ্রী আনলোডিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে শক্তিশালী অবস্থান নিয়ে গত মাসে সমগ্র জোনে মোট ১,১৩৫টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।

আজ মঙ্গলবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এপ্রিল মাস জুড়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে খাদ্যশস্য, খাদ্যোপযোগী সামগ্রী, সার, চিনি, এসএনটিপি-কয়লা, লবণ, ট্যাংকার এবং অন্যান্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও ইন্ডাস্ট্রিয়াল সামগ্রী সুগম পরিবহণ নিশ্চিত করেছে। এই কনসাইনমেন্টগুলি তার এখতিয়ারের বিভিন্ন গুডস শেডে দক্ষতার সাথে হ্যান্ডেল করা হয়েছে। যার ফলে সময়মতো সরবরাহ এবং পরিচালনগত নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়।

এই সময়কালে পণ্যবাহী পরিবহণের একটি উল্লেখযোগ্য অংশ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে সরবরাহ করা হয়। অসমে ৫৯৩টি রেক আনলোড করা হয়েছে। যার মধ্যে ৩১৭টি রেকে অত্যাবশ্যক সামগ্রী, যা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং দৈনন্দিন উপভোক্তাদের চাহিদা পূরণে রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৯৯টি রেক, নাগাল্যান্ডে ৩২টি রেক, অরুণাচল প্রদেশে ২০টি রেক, মণিপুরে ১৪টি রেক এবং মিজোরামে আটটি করে রেক আনলোড করা হয়েছে।

এছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২০৩টি পণ্যবাহী রেক ও বিহারে ১৬৬টি অত্যাবশ্যক এবং অন্যান্য পণ্য সামগ্রীর রেক আনলোড করা হয়েছে। এর মধ্যে অত্যাবশ্যক এবং অন্যান্য পণ্য সামগ্রী উভয় ধরনের সামগ্রী অন্তর্ভুক্ত ছিল, যা আন্তঃআঞ্চলিক সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করেছে।

প্রয়োজনীয় পণ্য এবং ইন্ডাস্ট্রিয়াল পণ্যের পরিবহণ, অঞ্চলজুড়ে জনসাধারণের চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক কার্যকলাপকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড পর্যায়ের ইউনিটগুলির তীক্ষ্ম পর্যবেক্ষণ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য টার্ন-অ্যারাউন্ড সময় এবং আনলোডিং দক্ষতা উন্নত করেছে। যার ফলে নির্ভরযোগ্য পণ্যবাহী পরিবহণ এবং উত্তর-পূর্বাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে, বলা হয়েছে প্রেস বার্তায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande