শ্রীভূমিতে শনিবার জাতীয় লোক আদালত
শ্রীভূমি (অসম), ৫ মে (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায়ও আগামী ৯ মে শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লোক আদালত। শ্রীভূমি জে
শ্রীভূমিতে শনিবার জাতীয় লোক আদালত


শ্রীভূমি (অসম), ৫ মে (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায়ও আগামী ৯ মে শনিবার জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে।

শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লোক আদালত। শ্রীভূমি জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন আপস মীমাংসাযোগ্য দেওয়ানি ও ফৌজদারি মামলা অনুষ্ঠেয় লোক আদালতে নিষ্পত্তি করা হবে।

লোক আদালতে বিচারাধীন আপস মীমাংসাযোগ্য মামলার উভয় পক্ষকে মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ নিতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অনুষ্ঠেয় লোক আদালতে বিচারাধীন মামলা ছাড়াও মামলা দাখিলের আগে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হয়। সংশ্লিষ্ট সবাইকে লোক আদালতের ওই সুবিধাও গ্রহণ করতে শ্রীভূমি জেলা আইন সেবা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande