সত্য ও অধ্যবসায়ের গুরুত্ব উল্লেখ করে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৫ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্য ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন। সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কঠোর পরিশ্রম ও সত্যের পথে চলে অর্জিত সাফল্য স্থায়ী হয়। এর ফলে একদিক
সত্য ও অধ্যবসায়ের গুরুত্ব উল্লেখ করে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৫ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্য ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন। সমাজ মাধ্যমে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কঠোর পরিশ্রম ও সত্যের পথে চলে অর্জিত সাফল্য স্থায়ী হয়। এর ফলে একদিকে যেমন আত্মবিশ্বাসের সঞ্চার হয়, তেমনি মনে এক অদ্ভুত সন্তুষ্টি পাওয়া যায়।

ন তথা বলবীর্য্যাভ্যা জয়ন্তী বিজিগিশ্বঃ

যথা সত্যানৃশংস্যভ্যা ধর্মেনৈবদ্যমেন চ

অর্থাৎ, যাঁরা জয়ী হতে চান, তাঁরা কেবল শক্তি ও ক্ষমতার মাধ্যমে সাফল্য অর্জন করেন না। সত্য, দয়া, কর্তব্য ও নিরন্তর প্রয়াসের মাধ্যমে সাফল্য আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande