
নয়াদিল্লি, ৬ মে (হি.স.): কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। বুধবার সম্বিত বলেন, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এখন একজোট হয়েছেন। রাহুল গান্ধী টুইট করেছেন, ভোট চুরি এবং আসন চুরি তো হতোই, কিন্তু পুরো সরকারটাই চুরি হয়ে গেছে। রাহুল গান্ধী বলছেন, হরিয়ানায় অনুপ্রবেশকারীদের সরকার বসেছে। রোহিঙ্গা এবং বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে নির্বাচিত সরকারকে অনুপ্রবেশকারী বলছেন। রাহুল গান্ধী, যখন নির্বাচন চলছে, তখন আপনি ছুটিতে আন্দামান নিকোবরে গিয়ে চিনের নির্দেশে তাদের হয়ে অপপ্রচার চালান। রাহুল গান্ধী, আপনি একজন অযোগ্য নেতা। আমি ভবিষ্যদ্বাণী করছি: কয়েক সপ্তাহের মধ্যেই ইন্ডি জোট ধ্বংস হতে চলেছে। খবরটি সূত্রের উপর ভিত্তি করে। ইন্ডি জোট ধ্বংস হতে চলেছে। এর দায়ভার রাহুল গান্ধীর মাথায়ই পড়তে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ