
শাহজাহানপুর, ৫ মে (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় পুলিশ ও এক অভিযুক্তের মধ্যে সংঘর্ষে হয়। সোমবার গভীর রাতে নিগোহি থানার অন্তর্গত এলাকায় ঘটনাটি ঘটেছে। গুলির লড়াইয়ের সময় অভিযুক্তের পায়ে গুলি লাগে এবং তিনি আহত হয়।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের নাম বীরেশ ওরফে শিবা রাঠোর। তিনি হারদোই জেলার শাহবাদ থানা এলাকার বাসিন্দা। পুলিশ খবর পায় যে ডাকাতির একটি মামলায় অভিযুক্ত এক সন্দেহভাজন অপরাধ করার জন্য বাইকে করে হামজাপুর মোড়ের দিকে যাচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল এলাকাটি তল্লাশি শুরু করে। সন্দেহভাজনকে থামানোর চেষ্টা করা হলে সে পালিয়ে যায় এবং তার বাইকটি কাটাইয়া উসমানপুর গ্রামের দিকে ঘুরিয়ে দেয়। পুলিশ তার পিছু নেয়। পালানোর সময় সন্দেহভাজনের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপর সে পুলিশ দলের ওপর গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অভিযুক্তের পায়ে গুলি লাগে। পুলিশ অভিযুক্তকে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। অভিযুক্তের কাছ থেকে একটি বাইক ,একটি অস্ত্র এবং এক মহিলার কাছ থেকে চুরি করা কানের দুলও উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন