এশিয়ান কাপে অনূর্ধ্ব - ১৭ মহিলা ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি ভারত
চিন (সুঝৌ), ৬ মে (হি. স.): ফের হার। জাপানের কাছে ০-৩ গোলে হারলেও ভেঙে পড়েনি ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে বুধবার জিতলেই ইতিহাস গড়ার সুযোগ থাকছে ‘ইয়ং টাইগ্রেস’-দের সামনে।​শক্তিশ
এশিয়ান কাপে অনূর্ধ্ব - ১৭ মহিলা ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি ভারত


চিন (সুঝৌ), ৬ মে (হি. স.): ফের হার। জাপানের কাছে ০-৩ গোলে হারলেও ভেঙে পড়েনি ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে বুধবার জিতলেই ইতিহাস গড়ার সুযোগ থাকছে ‘ইয়ং টাইগ্রেস’-দের সামনে।​শক্তিশালী জাপানের বিরুদ্ধে ম্যাচে রক্ষণে শৃঙ্খলা ছিল ভারতীয় দলের বড় প্রাপ্তি। কোচ পামেলা কুন্তি বলেন, “রক্ষণভাগে মেয়েরা পরিকল্পনা মেনে খেলেছে। প্রথমার্ধে জাপানকে খুব একটা সুযোগ দিইনি।” অধিনায়কত্ব পাওয়া ১৫ বছরের অভিষ্ঠা বসনেটও একই সুরে বলেন, “প্রথমার্ধে আমরা খুব জমাট ছিলাম, ওদের শট নেওয়ার জায়গাই দিইনি।”​তবে দ্বিতীয়ার্ধে জাপানের গতি ও চাপের কাছে খানিকটা নতি স্বীকার করতে হয় ভারতকে। রক্ষণের পরিবর্তন ও মার্কিংয়ের ভুলেই গোল হজম করতে হয় বলে স্বীকার করেন অভিষ্ঠা। কুন্তির কথায়, “শারীরিক দিক থেকে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। তবু বড় ব্যবধানে হার এড়ানোই ছিল লক্ষ্য।”​দু’ম্যাচে পয়েন্ট না পেলেও ভারতের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনও জিইয়ে। গ্রুপ সি-র দলগুলির গোলপার্থক্য অনেক পিছিয়ে থাকায় লেবাননের বিরুদ্ধে জয়ই যথেষ্ট হতে পারে সেরা তৃতীয় দল হিসেবে পরের পর্বে উঠতে।​কুন্তির বার্তা স্পষ্ট, “ফল যাই হোক, মেয়েরা গর্ব করার মতো লড়াই করেছে।” এখন সব নজর লেবানন ম্যাচে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande