চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
লন্ডন, ৬ মে(হি.স.): দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর ইউরোপ সেরার মঞ্চ ফাইনালের দেখা পেল আর্সেনাল। অন্যদিকে ১০ বছর পরও ফাইনালে জায়গা হল না অ্যাতলেতিকো মাদ্রিদের। মঙ্গলবার (৫ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকোর বিপক্ষে ১-০ ব
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল


লন্ডন, ৬ মে(হি.স.): দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর ইউরোপ সেরার মঞ্চ ফাইনালের দেখা পেল আর্সেনাল। অন্যদিকে ১০ বছর পরও ফাইনালে জায়গা হল না অ্যাতলেতিকো মাদ্রিদের।

মঙ্গলবার (৫ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেতিকোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

বিরতির ঠিক আগে সাকার গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল।

দীর্ঘদিন ২০ বছর পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠল আর্সেনাল। সর্বশেষ ২০০৬ সালে তারা ফাইনালে খেলেছিল বার্সেলোনার সঙ্গে। সেবার তারা হেরে যায়। এবার ইতিহাস গড়ার সামনে তারা।

ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার সেমিফাইনালের ফলাফলের ওপর। প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয় লেগ হবে আজ বুধবার মিউনিখে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande