নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, শুরু সরকার গঠনের তোড়জোড়
কলকাতা, ৬ মে (হি. স.) : জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যে পালাবদলের পরিপ্রেক্ষিতেই চলতি সপ্তাহের তৃতীয় দিন বুধবার কাজের দিনের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইত
নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, শুরু সরকার গঠনের তোড়জোড়


কলকাতা, ৬ মে (হি. স.) : জাতীয় নির্বাচন কমিশনের তরফে এ রাজ্যে পালাবদলের পরিপ্রেক্ষিতেই চলতি সপ্তাহের তৃতীয় দিন বুধবার কাজের দিনের প্রথমার্ধেই পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নতুন বিধানসভা গঠনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই তা পৌঁছে গিয়েছে রাজ্য সরকারের সদর দফতরে, রাজ্য সচিবালয়, রাজ্যপাল, মুখ্যসচিব থেকেই শুরু করে সমস্ত পর্যায়ে সরকারের প্রশাসনিক অধিকর্তার কাছে পৌঁছেছে। পুলিশ প্রশাসনেও তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এরপর শুরু নতুন কর্মযজ্ঞ। নতুন উদ্যমে চলছে এই মুহূর্তে সবরকমের তোড়জোড়।

উল্লেখ্য, এই মর্মে রাজ্যপালের কাছেও নির্বাচন কমিশনের তরফেও পাঠানো হয়েছে আনুষ্ঠানিক বিঞ্জপ্তি তথা নোটিফিকেশন। এদিকে, এর মধ্য দিয়ে রাজ্যে নির্বাচনী পর্বের সমাপ্তি ঘটল এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পথ প্রশস্ত হল। প্রসঙ্গত, গত সোমবার সাধারণ নির্বাচন ২০২৬ এর ফল প্রকাশিত হয়েছে। ২০৭ আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নির্বাচনী যুদ্ধে জয়ী হয়েছেন। এরপর রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বিজেপির পরিষদীয় দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande