আইপিএল ২০২৬ প্লে-অফের ভেন্যু ঘোষণা
নয়া দিল্লি , ৬ মে(হি.স.) : ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বুধবার ২৬ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফের ভেন্যু ঘোষণা করেছে। লিগ পর্বের ৭০টি ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যে প্রথম বাছাইপর্বের ম্যাচটি
আইপিএল ২০২৬ প্লে-অফের ভেন্যু ঘোষণা


নয়া দিল্লি , ৬ মে(হি.স.) : ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বুধবার ২৬ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফের ভেন্যু ঘোষণা করেছে।

লিগ পর্বের ৭০টি ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যে প্রথম বাছাইপর্বের ম্যাচটি ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে হবে।

নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২৭ মে এলিমিনেটর অনুষ্ঠিত হবে, যেখানে স্থানাধিকারী তৃতীয় ও চতুর্থ দল মুখোমুখি হবে। একই ভেন্যুতে

২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারও অনুষ্ঠিত হবে, যেখানে কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল এলিমিনেটরের বিজয়ী দলের মুখোমুখি হবে।

ফাইনালটি ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

“কিছু পরিচালনগত ও লজিস্টিক বিবেচনার কারণে এই মরসুমে আইপিএলের প্লে-অফ তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই একথা জানিয়েছে।

আইপিএল ২০২৬ **প্লে-অফ সময়সূচী

কোয়ালিফায়ার ১-

২৬ মে – এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা।

**এলিমিনেটর – ২৭ মে – নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ চণ্ডীগড়।

**কোয়ালিফায়ার ২ –

২৯ মে – নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ চণ্ডীগড়।

**ফাইনাল – ৩১ মে – নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande