রায়গড়া নতুন রেলওয়ে ডিভিশন, প্রধানমন্ত্রী-মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ওড়িশার মুখ্যমন্ত্রীর
ভুবনেশ্বর, ৬ মে (হি.স.): ওড়িশার মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে ধারাবাহিক সহযোগিতা ও দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -র প্রতি বুধবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে রেলমন্ত্রী -কেও ধন্যবাদ জানিয়েছেন। রায়গড়াকে নতুন রেলওয়ে
রায়গড়া নতুন রেলওয়ে ডিভিশন, প্রধানমন্ত্রী-মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ওড়িশার মুখ্যমন্ত্রীর


ভুবনেশ্বর, ৬ মে (হি.স.): ওড়িশার মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে ধারাবাহিক সহযোগিতা ও দূরদর্শী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -র প্রতি বুধবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে রেলমন্ত্রী -কেও ধন্যবাদ জানিয়েছেন।

রায়গড়াকে নতুন রেলওয়ে ডিভিশন হিসেবে ঘোষণা করায় তিনি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় দক্ষিণ ওড়িশার মানুষের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১ জুন থেকে রায়গড়া রেলওয়ে ডিভিশন কার্যকর হবে। এতে দক্ষিণ ওড়িশার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে, পর্যটনের সুযোগ বাড়বে এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মুখ্যমন্ত্রী বলেন, এটি “ডবল ইঞ্জিন সরকারের” উন্নয়ন মডেলের একটি বড় উদাহরণ। তাঁর দাবি, এই সিদ্ধান্ত ওড়িশাকে ভবিষ্যতে জাতীয় উন্নয়নের আরও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande