ত্রিবেণীগঞ্জে জনগণনা গৃহ-তালিকা কার্যক্রম পরিদর্শন করলেন এসডিএম
সুপাউল, ৬ মে (হি.স.) : বিহারের সুপাউল জেলার ত্রিবেণীগঞ্জ ব্লকের পিলুয়াহা পঞ্চায়েতে চলমান জনগণনা গৃহ তালিকা কার্যক্রম পরিদর্শন করলেন এসডিএম অভিষেক কুমার। বুধবার পরিদর্শনের সময় তিনি কাজের অগ্রগতি, গুণমান এবং নির্ধারিত মান বজায় রেখে কাজ হচ্ছে ক
ত্রিবেণীগঞ্জে জনগণনা গৃহ-তালিকা কার্যক্রম পরিদর্শন করলেন এসডিএম


সুপাউল, ৬ মে (হি.স.) : বিহারের সুপাউল

জেলার ত্রিবেণীগঞ্জ ব্লকের পিলুয়াহা পঞ্চায়েতে চলমান জনগণনা গৃহ তালিকা কার্যক্রম পরিদর্শন করলেন এসডিএম অভিষেক কুমার।

বুধবার পরিদর্শনের সময় তিনি কাজের অগ্রগতি, গুণমান এবং নির্ধারিত মান বজায় রেখে কাজ হচ্ছে কি না তা খতিয়ে দেখেন। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তিনি নির্দেশ দেন, এই কাজ সম্পূর্ণ স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।

এদিন তিনি বলেন, জনগণনার এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। পরিদর্শনের সময় তিনি কয়েকটি বাড়িতে গিয়ে আকস্মিক যাচাইও করেন এবং প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেন।

এছাড়াও তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনগণনা কর্মীরা উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande