প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব দেড়গাঁওয়ে, ব্রহ্মপুত্র তীরবর্তী একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
গোলাঘাট (অসম), ৬ মে (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁও বিধানসভা এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব চলেছে। ব্রহ্মপুত্র তীরবর্তী একাধিক গ্রামে হাহাকার দেখা দিয়েছে। আজ বুধবার এ খবর লেখার কিছুক্ষণ আগে হঠাৎ করে প্রবাহিত প্রবল ঝড় ও বৃষ্টিতে দেড়গাঁ
প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব দেড়গাঁওয়ে, ব্রহ্মপুত্র তীরবর্তী একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি


গোলাঘাট (অসম), ৬ মে (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁও বিধানসভা এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব চলেছে। ব্রহ্মপুত্র তীরবর্তী একাধিক গ্রামে হাহাকার দেখা দিয়েছে। আজ বুধবার এ খবর লেখার কিছুক্ষণ আগে হঠাৎ করে প্রবাহিত প্রবল ঝড় ও বৃষ্টিতে দেড়গাঁওয়ের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঝড়ের তাণ্ডবে সমগ্র এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ নাগরিকগণের পাশাপাশি সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের দরুন বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে রাস্তায় পড়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎ প্রবাহিত তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

বহু বসতবাড়ির ওপর গাছ পড়েছে এবং বহু বাড়ির টিনের ছাউনি উড়ে যাওয়ায় পরিবারগুলো চরম সমস্যায় পড়েছে। দেড়গাঁওয়ের ব্রহ্মপুত্র তীরবর্তী সদার, চিরিশটিকা, লেমচাপরি বাঘবাড়ি প্রভৃতি গ্রামে ঝড় সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত সহায়তা প্রদান করার জন্য স্থানীয় বাসিন্দারা আবেদন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande