
কলকাতা, ৬ মে (হি. স.) : অনূর্ধ্ব - ২০ জাতীয় ফুটবল (পুরুষ), বুধবার বাংলার দ্বিতীয় খেলা অমীমাংসিত। উল্লেখ্য প্রথম ম্যাচে গত শনিবারে কর্ণাটকের বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে জয়ের পর আজ বুধবার দ্বিতীয় খেলা - ড্র করল অনূর্ধ্ব - ২০ বাংলার ফুটবলাররা। এদিকে, ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ আশ্রম মাঠে অনূর্ধ্ব - ২০, স্বামী বিবেকানন্দ কাপ জাতীয় ফুটবলে ওড়িশার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে বাংলা দল। এদিনের খেলায় বাংলার পক্ষে জয়সূচক গোল দুটি করেছেন যথাক্রমে - সাহিল কর ও তনবীর দে। প্রসঙ্গতঃ প্রথম খেলায় একটি গোল করে তনবীর। এদিন সে দ্বিতীয় গোলটিও করেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত