
সাংহাই, ৯মে(হি.স.):শনিবার চিনের সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ দ্বিতীয় পর্বের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে হারিয়ে ভারতের মহারাষ্ট্রের ছেলে সাহিল যাদব একটি ব্রোঞ্জ পদক জিতেছেন ।
বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের স্বর্ণপদক বিজয়ী যাদব ব্রোঞ্জ পদকের ম্যাচে ডেনিশ তীরন্দাজকে ১৪৭-১৪৪ পয়েন্টে পরাজিত করে প্রতিযোগিতায় ভারতের প্রথম পদকটি জিতেছেন।
এর আগে, সেমিফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের নিকোলাস জিরার্ডের কাছে যাদব হেরে যান ১৪৭-১৪৬ পয়েন্টে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি