
নয়াদিল্লি , ৯ মে, (হি.স.): শুক্রবার দক্ষিণ আমেরিকান লিগে সিএ মানুচ্চির বিপক্ষে আলিয়াঞ্জা লিমার হয়ে মনীষা কল্যান একটি গোল করে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়ছেন।
২৪ বছর বয়সী ভারতীয় এই মহিলা খেলোয়াড়টি প্রথমার্ধের ৩০ মিনিটে গোলটি করায় বর্তমান লিগ চ্যাম্পিয়ন আলিয়াঞ্জা লিমা ম্যাচটি ১-০ গোলে জিতে নেয়।
মনীষা, যিনি এর আগে সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এবং গ্রিসের পিএওকে-এর হয়ে খেলেছেন, এই বছরের জানুয়ারিতে আলিয়াঞ্জা লিমায় যোগ দিয়েছেন।
৬ ফেব্রুয়ারি দেপোর্তিভা উনিভেরসিতারিয়ার বিপক্ষে তার অভিষেক হয় এবং চিলিতে একটি প্রীতি ম্যাচে উনিভেরসিদাদ কাতোলিকার বিরুদ্ধে ৪-১ গোলের জয়ে তিনি একটি গোল করেন। দক্ষিণ আমেরিকায় এটি ছিল মনীষার দ্বিতীয় গোল। এর আগে একটি গোল তিনি করেছিলেন ২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে। সেই ম্যাচে ভারত হেরেছিল ১-৬এ।
২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপে মনীষা ভারতের অন্যতম গোলদাতা ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি