পশ্চিম মেদিনীপুরের সাঁতারু আরফিন জাবির পক প্রণালী অতিক্রম
কলকাতা, ৯মে(হি.স.): বাংলা সাঁতারপ্রেমীদের জন্য বড় সাফল্য। পশ্চিম মেদিনীপুরের সাঁতারু আরফিন জাবি এবার পক প্রণালী অতিক্রম করলেন। শনিবার ভোর ৩:৩০ মিনিটে তিনি শ্রীলঙ্কার তালাইমানার থেকে যাত্রা শুরু করেন এবং ৭ ঘণ্টা ৫ মিনিটে ভারতের ধনুশকোডিতে পৌঁছে তাঁ
পশ্চিম মেদিনীপুরের সাঁতারু আরফিন জাবি আজ পক প্রণালী অতিক্রম করলেন


কলকাতা, ৯মে(হি.স.): বাংলা সাঁতারপ্রেমীদের জন্য বড় সাফল্য। পশ্চিম মেদিনীপুরের সাঁতারু আরফিন জাবি এবার পক প্রণালী অতিক্রম করলেন। শনিবার ভোর ৩:৩০ মিনিটে তিনি শ্রীলঙ্কার তালাইমানার থেকে যাত্রা শুরু করেন এবং ৭ ঘণ্টা ৫ মিনিটে ভারতের ধনুশকোডিতে পৌঁছে তাঁর অভিযান সম্পন্ন করেন।

উল্লেখ্য, এর আগে গত বছর তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ১৩ ঘণ্টা ১৩ মিনিটে। সেই অভিযানের মাধ্যমে তিনি আন্তর্জাতিক স্তরে পরিচিতি পান।

অভিযান শেষে আরফিন জাবি বলেন, “এই চ্যানেল অতিক্রম করা সহজ ছিল না। পথে প্রবল স্রোত, জলের তাপমাত্রার ওঠানামা এবং জেলিফিশের আশঙ্কা ছিল। সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছি। ভালো লাগছে।”

সূত্র অনুযায়ী, ইংলিশ চ্যানেল অতিক্রমের খরচ তিনি নিজেই বহন করেছিলেন, যা প্রায় ৩০ লক্ষ টাকা। তবে এবারের পক প্রণালী অভিযানের ব্যয় ৬ লক্ষ টাকার বেশি, যা বহন করেছে তাঁর শহরের একটি বেসরকারি সংস্থা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande