
ঢাকা, ১৪ জুন (হি স)। গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ গুঁড়িয়ে দেওয়ার হুমকি এবং সাম্প্রদায়িক শক্তির একটি মিছিলে শ্রীরামচন্দ্রের ছবিকে অসম্মান (জুতাপেটা) করে হিন্দু ধর্মের অবমাননার করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঐক্য পরিষদ|
ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে দেশের চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ট্যাগ দিয়ে রাজধানী-সহ সারা দেশব্যাপী সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছ।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ খবর জানিয়ে রবিবার বলেছেন, “এতে যে কোন মুহূর্তে সাম্প্রদায়িক সহিংসতার রূপ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে| এ ধরণের সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড কোনওভাবেই কারো জন্য কাম্য হতে পারে না|
এহেন পরিস্থিতিতে ঐক্য পরিষদ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সরকারকে এসব সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোর হস্তে দমন করার জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে| এর পাশাপাশি সকল অসাম্প্রদায়িক নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আবেদন রাখছে এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার জন্যে|”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত