বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে শিলিগুড়িকে ১ রানে নাটকীয়ভাবে হারাল কলকাতা, সৌরভের হ্যাটট্রিক
কলকাতা, ১৬ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে শিলিগুড়িকে হারাল কলকাতা। সৌরভ হালদারের হ্যাটট্রিক ও অধিনায়ক সায়ন ঘোষের শেষ ওভারের স্নায়ু চাপ সামলানো বোলিংয়ে বেঙ্গল টি - ২০ লিগে প্রথম জয়ের মুখ দেখল কলকাতা রয়্যাল টাইগার্স। সোমবার ইডেন গার্ডেন্
সৌরভের হ্যাটট্রিক


কলকাতা, ১৬ জুন (হি. স.) : বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে শিলিগুড়িকে হারাল কলকাতা। সৌরভ হালদারের হ্যাটট্রিক ও অধিনায়ক সায়ন ঘোষের শেষ ওভারের স্নায়ু চাপ সামলানো বোলিংয়ে বেঙ্গল টি - ২০ লিগে প্রথম জয়ের মুখ দেখল কলকাতা রয়্যাল টাইগার্স। সোমবার ইডেন গার্ডেন্সে টেবিলের শীর্ষে থাকা সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে মাত্র ১ রানে হারিয়ে নাটকীয় জয় তুলে নিল কলকাতা। এদিন তবে, সৌরভের হ্যাটট্রিকটি হল দিনের সেরা।

এদিকে, টসে জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি। ব্যাট করতে নেমেই কলকাতা ৯ উইকেটে তোলে - ১৪৭ রান। দলের হয়ে সর্বোচ্চ - ৭৬ রান করে অভিষেক পোড়েল। ৫৩ বলে তাঁর ইনিংসটি কলকাতার লড়াইয়ের ভিত গড়ে দেয়। ঋত্বিক রায় চৌধুরী করেন ৩৩ রান। শিলিগুড়ির হয়ে তিন উইকেট নেন ঈশান পোড়েল। গীত পুরী ও কৌশিক মাইতির ঝুলিতে দুটি করে উইকেট ।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৬ রানে থেমে যায় শিলিগুড়ি। করণ লালের ৪৬ রানও দলকে জেতাতে পারেনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সৌরভ হালদার। শিলিগুড়ির ইনিংসের ১৩তম ওভারে পরপর তিনটি বলে বিশাল ভাটি, স্নেহাশিস সাহা এবং বাদল সিং বালিয়ানকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করে তিনি। মোট চারটি উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক এদিন সৌরভ। অন্যদিকে, শেষ ওভারে শিলিগুড়ির দরকার - ১৭ রান। প্রথম তিন বলে - ১৩ রান তুলে নিতেই বেশ চাপে পড়ে যায় কলকাতা। কিন্তু শেষ দুই বলে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে স্মরণীয় জয় আনে সায়ন ঘোষ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande