বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে রুদ্ধশ্বাস জয় মেদিনীপুর ও মুর্শিদাবাদের
কলকাতা, ১৬ জুন (হি. স.) : জয়ী মেদিনীপুর ও মুর্শিদাবাদ। সোমবার রুদ্ধশ্বাস খেলায় জয় ছিনিয়ে নেওয়া হয়েছে বেঙ্গল টি-২০ লিগে। মূলত, এদিন বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের মহিলাদের বিভাগে রুদ্ধশ্বাস দুই ম্যাচে জয় পেল রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডস এবং
বেঙ্গল টি ২০ ক্রিকেট লিগে রুদ্ধশ্বাস জয় মেদিনীপুর ও মুর্শিদাবাদের


কলকাতা, ১৬ জুন (হি. স.) : জয়ী মেদিনীপুর ও মুর্শিদাবাদ। সোমবার রুদ্ধশ্বাস খেলায় জয় ছিনিয়ে নেওয়া হয়েছে বেঙ্গল টি-২০ লিগে। মূলত,

এদিন বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগের মহিলাদের বিভাগে রুদ্ধশ্বাস দুই ম্যাচে জয় পেল রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডস এবং মুর্শিদাবাদ কুইন্স। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দিনের প্রথম ম্যাচে মাত্র ১ রানে নোভাস রয়্যালস পুরুলিয়াকে হারাল মেদিনীপুর।

উল্লেখ্য, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৬ রান তোলে মেদিনীপুর। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে ঈপ্সিতা মণ্ডল। পুরুলিয়ার দিয়া নন্দী তিনটি উইকেট নেয়। এর জবাবে শেষ পর্যন্ত লড়াই চালিয়েও ৫ উইকেটে ১৪৫ রানে থেমে যায় পুরুলিয়া। অধিনায়ক ধারা গুজ্জরের ৪৫ রানের ইনিংস দলকে জয়ের কাছে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বল হাতেও উজ্জ্বল ঈপ্সিতা, নিয়েছে দুটি উইকেট।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে আরও নাটকীয় লড়াই। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারায় মুর্শিদাবাদ কুইন্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩২ রান তোলে হাওড়া। সুজাতা দে ৫৪ বলে অপরাজিত ৬৯ রান করে। এর জবাবে এক বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় মুর্শিদাবাদ। অধিনায়ক তনুশ্রী সরকারের ৩৬ ও মর্জিনা খাতুনের ৩৪ রানের ইনিংস জয়ে বড় ভূমিকা নেয়। হাওড়ার শ্রেয়সী আইচ তিন উইকেট পেলেও দলকে হার এড়াতে পারেননি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande