এফআইএইচ মহিলা নেশন্স কাপ: উরুগুয়ের বিপক্ষে জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত
কলকাতা, ১৮ জুন(হি.স.) : বৃহস্পতিবার নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত এফআইএইচ মহিলা নেশন্স কাপে ভারত পিছিয়ে পড়েও উরুগুয়েকে ৩-২ গোলে হারিয়ে পুল ‘এ’-এর শীর্ষস্থান দখল করেছে। দীপিকা দুটি এবং দীপিকা সোরেং একটি গোল করায়, ভারত টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তু
এফআইএইচ মহিলা নেশন্স কাপ: উরুগুয়ের বিপক্ষে জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত


কলকাতা, ১৮ জুন(হি.স.) : বৃহস্পতিবার নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত এফআইএইচ মহিলা নেশন্স কাপে ভারত পিছিয়ে পড়েও উরুগুয়েকে ৩-২ গোলে হারিয়ে পুল ‘এ’-এর শীর্ষস্থান দখল করেছে।

দীপিকা দুটি এবং দীপিকা সোরেং একটি গোল করায়, ভারত টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিল। এর আগে তারা যুক্তরাষ্ট্র ও জাপানকে পরাজিত করেছিল।

যুক্তরাষ্ট্র পুল পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনালে ভারতের সঙ্গী হয়েছে। ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য ভারত ২০ জুন চিলি বনাম কোরিয়া কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande