শ্রীলঙ্কায় ক্রিকেটের উন্নয়ন নিয়ে প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে বৈঠক জয় শাহে 'র
কলকাতা ১৯ জুন (হি. স.) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে বৈঠক করেন। সে - দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে তাদের মধ্যেই দীর্ঘ আলোচনা
শ্রী লঙ্কা জয় শাহ


কলকাতা ১৯ জুন (হি. স.) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে বৈঠক করেন। সে - দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে তাদের মধ্যেই দীর্ঘ আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে তৃণমূল স্তরে ক্রিকেটের প্রসার, যুব ক্রিকেটারদের বিকাশ এবং প্রতিভাবান উদীয়মান খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সৃষ্টির সম্ভাবনা।

বৈঠকের পর সমাজমাধ্যম ‘এক্স’- হ্যান্ডেলে একটি পোস্টে জয় শাহ জানান, প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ তাঁর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা। তিনি লিখেছেন যে, শ্রীলঙ্কায় ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর পাশাপাশি, ক্রিকেটকে সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কী ভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে।

আই সি সি চেয়ারম্যান জয় শাহ এই প্রসঙ্গে আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় প্রতিযোগিতা আয়োজনে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশ্ব ক্রিকেটের বিকাশে দেশটির অবদান নিয়েও আলোচনা হয়েছে। তাঁর কথায়, - “ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার একটি বিশেষ স্থান রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি এবং খেলাটিকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।”

বৈঠকের জন্য সময় দেওয়া এবং ক্রিকেটের প্রতি অবিচল সমর্থনের জন্য প্রেসিডেন্ট দিশা নায়েক - কে ধন্যবাদও জানিয়েছে আইসিসি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande