বেঙ্গল টি-২০ ক্রিকেট লিগে সেমিফাইনালে চার দল, হাওড়া ও মুর্শিদাবাদের জয়
কলকাতা, ১৮ জুন (হি. স.) : হাওড়া-মুর্শিদাবাদের জয়, সেমিফাইনালে চার দল। বেঙ্গল টি-২০ লিগের মহিলা বিভাগে সেমিফাইনালের চারটি দল চূড়ান্ত হয়ে গেল। শেষ চারে পৌঁছেছে টিকিট নিশ্চিত করল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কুইন্স, শ্রাচী রাঢ় টাইগার
বেঙ্গল টি - ২০ ক্রিকেট লিগে


কলকাতা, ১৮ জুন (হি. স.) : হাওড়া-মুর্শিদাবাদের জয়, সেমিফাইনালে চার দল। বেঙ্গল টি-২০ লিগের মহিলা বিভাগে সেমিফাইনালের চারটি দল চূড়ান্ত হয়ে গেল। শেষ চারে পৌঁছেছে টিকিট নিশ্চিত করল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কুইন্স, শ্রাচী রাঢ় টাইগার্স এবং সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। বৃহস্পতিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে জয় পেল হাওড়া ও মুর্শিদাবাদ।

আজকের খেলায় দিনের প্রথম ম্যাচে নোভাস রয়্যালস পুরুলিয়াকে ৬ উইকেটে হারায় অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হাওড়া। ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৪ রান তোলে পুরুলিয়া। দলের পক্ষে প্রিয়াঙ্কা গোলদার ১৮ রান করেন। হাওড়ার হয়ে শ্রেয়সী আইচ নেন ২ উইকেট। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হাওড়া। প্রিয়াঙ্কা প্রসাদ ৩৭ রানে অপরাজিত থাকে। পুরুলিয়ার চন্দ্রিমা বিশ্বাস ও নীলাঞ্জনা বারিক দুটি করে উইকেট নেয়। পরের দিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে রশ্মি এনইএস মেদিনীপুর উইজার্ডসকে ৬৮ রানে হারায় মুর্শিদাবাদ কুইন্স। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান তোলে মুর্শিদাবাদ। মাত্র ২১ বলে ৫৪ রানে অপরাজিত থেকে নজর কাড়ে প্রতিভা রাণা। জবাবে মেদিনীপুর ১৮ ওভারে ৬ উইকেটে ৭৬ রান তুলতেই বৃষ্টি নামে। রূপা দত্ত অপরাজিত - ৩১ রানে। বল হাতে জাহ্নবী রাজ পাসোয়ানের ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট এদিন মুর্শিদাবাদের জয় আরও সহজ করে দেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande