বৃষ্টিতে ভেস্তে গেল নিয়মরক্ষার ম্যাচ, পয়েন্ট ভাগ করে অভিযান শেষ মুর্শিদাবাদের
কলকাতা, ১৮ জুন (হি. স.) : ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি২০ লিগের লিগ পর্বের শেষ দিকে এসে আর কোনও সমীকরণ বাকি ছিল না। সেমিফাইনালের চার দল আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় বৃহস্পতিবারের মুর্শিদাবাদ কিংস ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের ম্যাচটি কার্যত নিয়মরক্
বৃষ্টিতে ভেস্তে গেল নিয়মরক্ষার ম্যাচ, পয়েন্ট ভাগ করে অভিযান শেষ মুর্শিদাবাদের


কলকাতা, ১৮ জুন (হি. স.) : ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি২০ লিগের লিগ পর্বের শেষ দিকে এসে আর কোনও সমীকরণ বাকি ছিল না। সেমিফাইনালের চার দল আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় বৃহস্পতিবারের মুর্শিদাবাদ কিংস ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ম্যাচও শেষ পর্যন্ত মাঠে গড়াল না। বৃষ্টির দাপটে এক বলও খেলা সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারেরা।দু’দলই একটি করে পয়েন্ট পায়। তার ফলে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানেই লিগ অভিযান শেষ করল মুর্শিদাবাদ কিংস। অন্য দিকে, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের সংগ্রহ দাঁড়াল ৭ ম্যাচে ৩ পয়েন্ট। তারা আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে।

এ দিনের ম্যাচ ঘিরে বিশেষ উত্তেজনা না থাকলেও সমর্থকদের একাংশ আশা করেছিলেন শেষ ম্যাচে জয়ের ছাপ রেখে মরসুম শেষ করবে দুই দল। তবে আবহাওয়া সেই সুযোগ দিল না। দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘলা ছিল। নির্ধারিত সময়ের আগেই বৃষ্টি নামায় মাঠ প্রস্তুত করা সম্ভব হয়নি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফলে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই লিগ পর্বের ইতি টানল মুর্শিদাবাদ ও হাওড়া। এখন নজর সেমিফাইনালের লড়াইয়ে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande