সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের উদ্যোগে ৩য় জাভেরিয়ন সকার লিগ, মাঠে নামবেন প্রাক্তনী ও পেশাদার তারকারা
কলকাতা, ২ জুন (হি.স.): আগামী ৬ ও ৭ জুন (শনিবার ও রবিবার) শহরে অনুষ্ঠিত হতে চলেছে ''জাভেরিয়ন সকার লিগ''-এর তৃতীয় সংস্করণ। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের এই বিশেষ উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। মঙ্গলবার সেন
সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের ঘোষণা


কলকাতা, ২ জুন (হি.স.): আগামী ৬ ও ৭ জুন (শনিবার ও রবিবার) শহরে অনুষ্ঠিত হতে চলেছে 'জাভেরিয়ন সকার লিগ'-এর তৃতীয় সংস্করণ। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের এই বিশেষ উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স কলেজের ফ্রান্সিস ডি'সুজা হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই টুর্নামেন্টের বিস্তারিত সূচি ও পরিকল্পনা প্রকাশ করেন উদ্যোক্তারা।

​এদিনের সাংবাদিক সম্মেলনে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও জানান, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল পরস্পরের মুখোমুখি হবে। প্রাক্তনীদের পাশাপাশি এই লিগে অংশ নেবেন দেশের একাধিক প্রাক্তন ও বর্তমান পেশাদার তারকা ফুটবলাররা। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে প্রতিটি দলেই থাকছেন একজন করে মার্কি প্লেয়ার। এই তালিকায় রয়েছেন— মেহতাব মন্ডল, আলভিটো ডি'কুনহা, অর্ণব মণ্ডল, অসীম বিশ্বাস, মহম্মদ রফিক, মেহরাজউদ্দিন ওয়াদু, সৈয়দ রহিম নবী এবং দীপঙ্কর রায়।

​সাংবাদিক সম্মেলনের মূল আকর্ষণ ছিল এই টুর্নামেন্টের রঙিন জার্সির আনুষ্ঠানিক উন্মোচন। অধ্যক্ষ জানান, এই ফুটবল লিগ কেবল নিছক বিনোদন বা খেলার জন্য নয়, এর পেছনে একটি মহৎ সামাজিক উদ্দেশ্য রয়েছে। টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ মূলত দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে ব্যয় করা হবে। অতীতে মাঠ কাঁপানো তারকাদের উপস্থিতিতে আগামী শনি ও রবিবার শহরের এই ফুটবল টুর্নামেন্ট বেশ জমে উঠবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande